ফেসবুকে বড় ঘোষণা! ১৪ ডিসেম্বরের পর চিরতরে ডিলিট হতে চলেছে আপনার প্রোফাইল?
আগামী ১৪ ডিসেম্বরের পর থেকে চিরতরে মুছে যেতে পারে আপনার সাধের ফেসবুক প্রোফাইল! হ্যাঁ, মেটার একটি নতুন আপডেটে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হঠাৎ করে কেন প্রোফাইল ডিলিট করার এই কড়া সিদ্ধান্ত নিল মার্ক জাকারবার্গের সংস্থা? তবে কি আপনার বহু পুরোনো মূল অ্যাকাউন্টটিও আর সুরক্ষিত নয়? এই খবরে ইতিমধ্যেই সাধারণ ব্যবহারকারীদের মনে তৈরি হয়েছে প্রবল উৎকণ্ঠা।
তবে আতঙ্কিত হওয়ার আগে পুরো বিষয়টি খোলসা করা প্রয়োজন। ফেসবুক স্পষ্ট জানিয়েছে যে, সবার মূল অ্যাকাউন্ট ডিলিট হচ্ছে না। ২০২৩ সালে মেটা একটি বিশেষ ফিচার চালু করেছিল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের একটি মূল লগ-ইন আইডি ব্যবহার করেই আরও কয়েকটি 'অতিরিক্ত প্রোফাইল' বা সাব-প্রোফাইল তৈরি করতে পারতেন। মূলত ব্যক্তিগত শখ বা ভিন্ন কোনো পরিচয়ে সোশ্যাল মিডিয়ায় থাকার জন্যই এই সুবিধা দেওয়া হয়েছিল। মেটার নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর থেকে শুধুমাত্র এই অতিরিক্ত প্রোফাইলগুলোই স্থায়ীভাবে ডিলিট করে দেওয়া হবে।
এই আপডেটের ফলে আপনার প্রধান বা মূল অ্যাকাউন্টের বিন্দুমাত্র ক্ষতি হবে না। আপনি ফেসবুক খোলার সময় প্রথম যে প্রোফাইলটি তৈরি করেছিলেন, সেটি সম্পূর্ণ নিরাপদ এবং সচল থাকবে। এর পাশাপাশি আপনার পরিচালিত ফেসবুক পেজগুলোর ওপরেও কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, মূল আইডির অধীনে তৈরি হওয়া সাব-প্রোফাইলগুলো বাদে আপনার বাকি সমস্ত ডিজিটাল উপস্থিতি সুরক্ষিত থাকছে।
তবে যাদের এই ধরনের অতিরিক্ত প্রোফাইল রয়েছে, তাদের জন্য মেটা একটি জরুরি সতর্কবার্তা দিয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের আগেই ওই সাব-প্রোফাইলগুলোতে থাকা আপনার প্রয়োজনীয় ছবি, পোস্ট বা অন্যান্য ডেটা ডাউনলোড করে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে সেই ডেটা আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হবে না। তাই আপনার যদি এমন কোনো অতিরিক্ত প্রোফাইল
